
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক (৪০) আটক হয়েছে। রবিবার (৩ মে) সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে কর্ণজোড়া বিওপির অভিযানিক দল। সে সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে।
বিজিবির এসআইপির গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে বাবেলা কোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহার ভুক্ত আসামী।
(৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, আটক ফারুক অত্র সীমান্ত এলাকার মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে বিজিবি একাধিক মামলা দায়ের করেছে।
শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো. মোরশেদ আলম জানান, রোববার দুপুরে বিজিবি ফারুককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের ২ টি মামলা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...