
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন। গতকাল রোববার (৩ মে ২০২৬) দুপুরে পানছড়ি বাজার এলাকায় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পানছড়ি বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ার এলাকায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। পরে প্রায় ১০ মিনিটের ব্যবধানে উল্টাছড়ি এলাকায় আরেকজনের ওপর হামলার অভিযোগ ওঠে।
আহতদের মধ্যে রয়েছেন পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. জাকির হোসেন এবং উল্টাছড়ি ইউনিয়নের এক স্থানীয় নেতা মো. মজনু মিয়া। তাদের দুজনকেই চিকিৎসার জন্য পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ঘটনায় একদল ব্যক্তি লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। এতে একজনের মাথায় আঘাত লাগে। পরবর্তী ঘটনায় আরেকজনের হাতের আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগ রয়েছে, এ হামলার সঙ্গে বিএনপির কয়েকজন কর্মী জড়িত। তবে বিএনপির জেলা সাধারণ সম্পাদক এম এন আবসার এ অভিযোগ অস্বীকার করে বলেন, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে এ ঘটনা ঘটে। এটি রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত বিরোধের জের।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। একজনের মাথায় আঘাত এবং আরেকজনের হাতের আঙুল ভেঙে গেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য একজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত