
নরসিংদীর পলাশে দূরন্ত পলাশ গ্রুপ নামক আইডির প্রধান এডমিন ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায় , মাসউদুল ইসলাম রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রতারণা ও জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্ত আসামি ।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক ব্যক্তি ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে। সে সব ঘটনায় এই দূরন্ত পলাশ আইডির বিরুদ্ধে ও এডমিনের বিরুদ্ধে থানায় একাধিক জিডি রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন মাসউদুল ইসলাম রানাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আজই (শুক্রবার) নরসিংদী কোর্টে সোপর্দ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...