
মো.সাহিদুল ইসলাম শাহীন:- অতিরিক্ত কাজের জন্য বন্ধ হয়ে যাওয়া ‘অধিকাল ভাতা’ (ওভারটাইম) পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রোববার (১০ মে) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন কার্গো ভেহিকেল টার্মিনালের ‘কার্গো ভবন’ এর সামনে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্মচারী “দাবি আদায় পরিষদ”-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বন্দরের শতাধিক কর্মচারী অংশ নেন। এর ফলে দুই ঘণ্টা বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
বিক্ষুব্ধ কর্মচারীরা জানান, দীর্ঘ দিন ধরে তারা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলেও ২০২৫ সালের নভেম্বর মাস থেকে কর্তৃপক্ষ তাদের অধিকাল ভাতা বন্ধ করে দিয়েছে। এর আগে গত ১২ জানুয়ারি/২০২৬ ও ২৭ জানুয়ারি/২০২৬ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা এই কর্মবিরতির ডাক দিয়েছেন।
আজকের এই প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন: হাফিজুর রহমান মিঞা (আহ্বায়ক, দাবি আদায় পরিষদ) শাহাদৎ হোসেন (সদস্য সচিব) খন্দকার সফিকুল ইসলাম (প্রধান সমন্বয়ক ও ট্রাফিক পরিদর্শক)
বক্তারা বলেন, “অতিরিক্ত পরিশ্রমের ন্যায্য পাওনা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ১১ মে (সোমবার) একইভাবে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো ২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই দিনের এই প্রতীকী কর্মসূচির পরও যদি কর্তৃপক্ষ অধিকাল ভাতা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তবে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...