
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ মে মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-২আসনের এম.পি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
উপজেলা নির্বাহী অফিসার ও পার্টনার কংগ্রেসের সভাপতি প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন কার্যক্রমে উত্তম কৃষি চর্চা (এঅচ) বিষয়ে ধারনা উপস্থাপন, কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃআবু সাইদের সঞ্চালনায় পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ.এম নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিত কুমার কুন্ডু, কৃষিবিদ মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমবায় অফিসার হারুনুর রশিদ,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর রাব্বি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মো. মাসুদ রানা প্রমুখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, গোলাম কিবরিয়া মাহফুজুল আলম লাকী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মোঃএনামুল হক ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা প্রতিবেশী কৃষকের নিকট ডেলিভারি দিতে অংশগ্রহনকারিদের প্রতি আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...