বাংলাদেশী ২১ শিশু-কিশোরকে হস্তান্তর করলো ভারত

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , ১৩ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতে আটকে থাকা একদল বাংলাদেশি শিশু-কিশোরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বুধবার​(১৩ মে) সন্ধ্যা ৬’৩০ মিনিটের দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

​চেকপোষ্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছিল। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর তারা বিভিন্ন সেফ হোমে হেফাজতে ছিল। পরবর্তীতে দুই দেশের সরকারের যৌথ প্রচেষ্টায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

​বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা শিশু-কিশোরদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। বেনাপোল পোর্ট থানা পুলিশ যাবতীয় আইনি কার্যক্রম শেষে তাদের নিরাপদ আশ্রয়ে রাখা এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধির নিকট হস্তান্তর করবে বলে জানা গেছে। ​আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার কর্তৃপক্ষ শিশু-কিশোরদের তাদের নিজ নিজ পরিবারের নিকট বুঝিয়ে দেবে।

আগতরা হলেন-
১। নামঃ জান্নাতুল ফেরদৌস জান্নাত (১৮) , পিতাঃ মোঃ জাহাঙ্গীর আলম গ্রামঃ ভাটুলিয়া,পোষ্টঃ নিশান্তনগর,থানাঃ তুরাগ,ঢাকা উত্তর সিটি করপোরেশন,জেলাঃ ঢাকা।

২। তানহা খানম(১৩), পিতাঃ মান্নান মোল্লা, গ্রামঃ কলাবেড়িয়া, থানাঃ নাড়াগাতি, জেলাঃ নড়াইল।

৩। সিয়াম শেখ (১৫), পিতাঃ মিন্টু শেখ,
গ্রামঃ মাদাপুর, পোষ্টঃ চন্দ্রপুর, থানাঃ কলোরোয়া, জেলা সাতক্ষীরা।

৪। মাহি শেখ (১২), পিতাঃ মিন্টু শেখ, গ্রামঃ মাদা পুর, পোষ্টঃ চন্দ্রপুর, থানাঃ কলোরোয়া, জেলা সাতক্ষীরা।

৫। অন্তু শাহা (১৪), পিতাঃ হুমায়ন সরেন, গ্রামঃ উচাডাঙ্গা,পোষ্টঃ সাপাহার, জেলাঃ নওগাঁ।

৬। তামিম মোল্লা (৯), পিতাঃ মোর্তজা মোল্লা, গ্রামঃ কেতেঙ্গা, থানাঃ তেরো খোদা, জেলাঃ খুলনা।

৭। ইকরামুল হোসাইন (৭), পিতাঃ মাহমুদ আলম, গ্রামঃ বহুরাত, পোষ্টঃ রতনপুর, থানাঃ কলারোয়া, জেলাঃ খুলনা।

৮। শের আলী (৯), পিতাঃ নাসির উদ্দিন, গ্রামঃ ভান্ডারখোলা, পোষ্টঃ আতাজুড়ি, থানাঃ মোল্লারহাট, জেলাঃ বাগেরহাট।

৯। ইয়াছিন শেখ (৮),পিতাঃ সোহাগ শেখ, গ্রামঃ আজুমান রোড, পোষ্টঃ দৌলতপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ খুলনা।

১০। তামিম হোসেন (৮), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, গ্রামঃ ভান্ডার খোলা, থানাঃ কেশবপুর, জেলাঃ যশোর।

১১। সুমি খাতুন (২৪), পিতাঃ নিসার বাবু, গ্রামঃ বড়োচর, পোষ্টঃ বোলাই, থানাঃ করিমগঞ্জ, জেলাঃ কিশোরগঞ্জ।

১২। মোছাঃ মিম আক্তার (১৩), পিতাঃ মোঃ কামাল,গ্রামঃ পশ্চিম দেবং, পোষ্টঃ কামিপুর,থানাঃ ফুলতলা, জেলাঃ নারায়ণগঞ্জ।

১৩। হেনা খাতুন (১২),পিতাঃ জাহিদুল ইসলাম, গ্রামঃ কুটিচন্দ্রখানা, পোষ্টঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম।

১৪। রুমি খাতুন (১৩),পিতাঃ মাইনুদ্দিন সরদার, গ্রামঃ কুটিচন্দ্রখানা, পোষ্টঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী,জেলাঃ কুড়িগ্রাম।

১৫। সুমি খাতুন(১৪), পিতাঃ মাইনুদ্দিন সরদার, গ্রামঃ কুটিচন্দ্রখানা,পোষ্টঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম।

১৬। ফারিয়া খাতুন (১০), পিতাঃ মোঃ রহিম গাজী, গ্রামঃ রুইয়ার বিল,পোষ্টঃ প্রতাপনগর, থানাঃ আশাশুনি, জেলাঃ সাতক্ষীরা।

১৭। তাসকিয়া সুলতানা (৭), পিতাঃ মন্জুর হাসান, গ্রামঃ তেতুলিয়া, থানাঃ মনিরামপুর, জেলাঃ যশোর।

১৮। ফাতিমা খাতুন(৮), পিতাঃ তরিকুল ইসলাম, গ্রামঃ সারুলি,থানাঃ পাটকেল ঘাটা, জেলাঃ সাতক্ষীরা।

১৯। সুহানা ইয়াসমিন(১৩), পিতাঃ ইমদাদুল হোসেন,গ্রামঃ কুড়িকানুয়া, পোষ্টঃ প্রতাপ নগর,থানাঃ আশাশুনি, জেলাঃ সাতক্ষীরা।

২০। সাহানা ইয়াসমিন (১০), পিতাঃ ইমদাদুল হোসেন,গ্রামঃ কুড়িকানুয়া, পোষ্টঃ প্রতাপ নগর, থানাঃ আশাশুনি, জেলাঃ সাতক্ষীরা।

২১। আফসানা খাতুন(৯), পিতাঃ সজীব মোল্লা, গ্রামঃ আটুলিয়া, পোষ্টঃ পার্ক বারাসাত, থানাঃ তেরখাদা, জেলাঃ খুলনা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ১ নং নাগরিক জান্নাতুল ফেরদৌস জান্নাত গত ডিসেম্বর ২০২৪ ইং সালে বার/হোটেল এ কাজের উদ্দেশ্যে দালালের মাধ্যমে রাতের আধারে পার্সপোটবিহীন ভারতের বাগদাদ, কলকাতায় ০৭ দিন অবস্থান করে।পরবর্তীতে কলকাতা হতে ভারতের ওরাঙ্গবাদ,মহারাষ্ট্র এ অবস্থান করে। গত জানুয়ারী ২০২৫ ইং তারিখে হারসুরুট, মহারাষ্ট্র পুলিশ এর নিকট নিজে থেকে ধরা দেয় এবং বাংলাদেশে ফেরৎ আসার জন্য সাহায্য চায়। পরবর্তীতে হারসুরুট,মহারাষ্ট্র পুলিশ তাকে ভগবান বাবার আশ্রম,ওরাঙ্গবাদ,মহারাষ্ট্র এর নিকট হস্তান্তর করে। সেখানে সে ১ বছর ৪ মাস অবস্থান করে।

অপরদিকে,২ নং হতে ২১ নং পর্যন্ত নাগরিকরা তাদের পিতা মাতার সাথে অবৈধভাবে পার্সপোর্ট বিহীন ভারতে বসবাস করার অপরাধে তাদের পিতা- মাতাকে কলকাতা সেন্ট্রাল জেল এ আটক রাখা হয় এবং তাদের কে ভারতের বিভিন্ন হোম ( মুর্শিদাবাদ কাজী নজরুল হোম,দিবাঙ্গাপুর হোম,কৃষ্ণনগর হোম,সুকন্যা হোম,বসিরহাট হোম,বারাসাত কিশোরালয় হোম এ ০৬ মাস অবস্থান করে।

মন্তব্য লিখুন

আরও খবর