• খুলনা দেশজুড়ে
  • সবুজে ঘেরা বেনাপোল গড়তে আইল্যান্ডে বৃক্ষরোপণ করলেন যুবদল নেতা ইমদাদ

সবুজে ঘেরা বেনাপোল গড়তে আইল্যান্ডে বৃক্ষরোপণ করলেন যুবদল নেতা ইমদাদ

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীন:- “সবুজে ঘেরা হোক বেনাপোল”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। রাজনীতি ও জনসেবার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মে) বিকাল ৫টার দিকে বেনাপোল বাজারের ব্যস্ততম সড়কের আইল্যান্ডে নিজ হাতে চারাগাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন তিনি। ইমদাদুল হক ইমদাদ এবং তার সহকর্মীরা মিলে বাজারের সৌন্দর্য বর্ধন ও বাতাসের গুণমান বৃদ্ধিতে বেনাপোল বলফিল্ড হতে সীমান্তের চেকপোষ্ট পর্যন্ত প্রায় ১০০টি গাছের চারা রোপণ করেন।

​​রাজনীতির মাঠ ছাড়িয়ে সমাজ গঠনে ইমদাদুল হক ইমদাদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সচরাচর রাজনৈতিক নেতাদের সভা-সমাবেশে দেখা গেলেও, পরিবেশ রক্ষায় এভাবে সরাসরি মাঠে নামার দৃশ্য বিরল। তারা মনে করেন, এমন সচেতনতামূলক কার্যক্রম বেনাপোলকে একটি আদর্শ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

​কর্মসূচি চলাকালীন ইমদাদুল হক ইমদাদ বলেন,
​”আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না, আমরা করি জনগণের কল্যাণে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে আমাদের এখনই প্রচুর গাছ লাগাতে হবে। বেনাপোলকে একটি সবুজ ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বলেন,এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো:- *ক্রমবর্ধমান উষ্ণতা থেকে মুক্তি পেতে এবং এলাকার পরিবেশ ঠান্ডা রাখতে গাছের ভূমিকা অপরিসীম।

*বেনাপোল বাজারের মধ্যবর্তী আইল্যান্ডগুলোতে পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে একে নান্দনিক রূপ দেওয়া।
​* সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর গুরুত্ব ছড়িয়ে দেওয়া।”

​এই বৃক্ষরোপণ কর্মসূচিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।