
খাগড়াছড়ির মানিকছড়িতে হালদা নদীর প্রবাহ সচল ও নদী রক্ষায় ৫ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হালদা নদী দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত। নদীর নাব্যতা রক্ষা, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ খনন কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খনন কার্যক্রমের মাধ্যমে নদীর বিভিন্ন অংশে জমে থাকা পলি অপসারণ করা হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও নদীভাঙনের ঝুঁকি কমার পাশাপাশি স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে হালদা নদীর অন্যান্য অংশেও সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...