
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত বকেয়া অধিকাল (ওভারটাইম) ভাতা চালু ও বন্ধের প্রতিবাদে ঘোষিত অতিরিক্ত কর্মঘণ্টার কর্মবিরতি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ‘স্থলবন্দর কর্মচারী দাবি আদায়কারী পরিষদ’।
পরিষদের পক্ষ থেকে ওয়্যার হাউজ সুপারিন্টেন্ডেন্ট আশিকুর রহমান রনি উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে (১ জুলাইয়ের আগে) তাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ জুলাই ২০২৬ থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত কর্মঘণ্টায় কর্মবিরতি চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রতিষ্ঠার পর থেকেই কর্মচারীদের দৈনিক নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময় (বিকাল ৫:০০ টা থেকে রাত ১২:০০ টা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে রাত ৩:০০ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন) কাজের জন্য অধিকাল ভাতা প্রদান করে আসছিল।
তবে হঠাৎ করেই ২০২৪ সালের জুন মাস থেকে দেশের অন্যান্য স্থলবন্দরে এবং ২০২৫ সালের নভেম্বরে বেনাপোল স্থলবন্দরে কর্মচারীদের এই অধিকাল ভাতা বন্ধ করে দেওয়া হয়।
ভাতা পুনরায় চালুর দাবিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে কর্মচারীরা চেয়ারম্যান বরাবর আবেদন জানান। পরবর্তীতে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বন্দরের বিভিন্ন পয়েন্টে ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ এবং ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে কার্গো ভেহিকল টার্মিনালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এরপরেও কোনো যৌক্তিক সমাধান না আসায়, গত ১০ ও ১১ মে ২০২৬ তারিখে প্রতিদিন বিকাল ৫:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত ২ ঘণ্টার প্রতিকী কর্মবিরতি পালন করা হয়। তাতেও কর্তৃপক্ষের পক্ষ থেকে সাড়া না পেয়ে সর্বশেষ গত ১৯ মে ২০২৬ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত তিন দিনের জন্য বিকাল ৫:০০ টা থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম কর্মবিরতির আওতাভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত “বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ” কার্যালয়ের সামনে কর্মচারীরা মানববন্ধন করেন।
দেশের বর্তমান পরিস্থিতি, সামনে আসন্ন ঈদ ও জাতীয় বাজেট এবং সর্বোপরি স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের জোরালো আশ্বাসের ভিত্তিতে দেশের স্বার্থ বিবেচনা করে কর্মচারীরা তাদের আন্দোলন আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে কর্মচারীদের স্পষ্ট দাবি, আগামী ১ জুলাইয়ের মধ্যে বকেয়াসহ অধিকাল ভাতা পুনরায় চালু না হলে তারা আবারও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত