
পটুয়াখালীর দুমকিতে পাওনাদারদের চাপে দিনদুপুরে গলায় ফাঁস দিয়ে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের নিজ বাড়ির উত্তরপাশে রাস্তার পাশের একটি ছোট আমি গাছের সাথে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।
আবুল কালাম দক্ষিণ দুমকি জামিয়া-ই-ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও একজন দলিল লেখক ছিলেন। ওই গ্রামের মরহুম মোসলেম আলী খাঁনের ৪র্থ ছেলে আবুল কালাম আজাদ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ মে) মাদরাসা থেকে ফিরে আবুল কালাম বাড়ির অদূরে রাস্তার পাশের একটি ছোট আমগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। স্থানীয়রা তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান,তিনি ঋণে জর্জরিত ছিলেন। তার কোমড়ে থাকা একটি চিরকুটে উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার পিলার ব্যবসায়ী উত্তম বাবু সহ ৬ পাওনাদারের নামোল্লেখ করে মৃত্যুর জন্য তারাই দায়ী বলে চিরকুটে উল্লেখ করে গেছেন তিনি।
এলাকাবাসীরা জানান,ঋনের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, লাশের সাথে তার লেখা ৪ পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া গেছে।
চিরকুটটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার