
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা ও পরিবেশবিষয়ক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “Acting Locally for Global Impact” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের “Biodiversity Ecosystems Restoration for Community Resilience (BERCR) in CHT” প্রকল্পের উদ্যোগে শুক্রবার (২২ মে ২০২৬) সকালে দেবতা পুকুর (মাতাই পুখিরি) এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা। স্থানীয় পাড়ার কার্বারী কুঞ্জ ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন, Biodiversity Ecosystems Restoration for Community Resilience (BERCR) in CHT
প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুকেতন চাকমা, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা, মহালছড়ি উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরা, মাতাই পুখিরি পরিচালনা কমিটির সদস্য বিবেকাময় রোয়াজা, হৃদয় কুমার ত্রিপুরা, পিন্টু ত্রিপুরা ও রাজেন্দ্র ত্রিপুরা।
বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাহাড়ের বন, জলাশয় ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে “Ecosystems Restoration and Resilient Development in the CHT (ERRD-CHT)” প্রকল্প, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং কানাডা সরকারের অংশীদারিত্বে সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলো।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...