
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সরোয়ার (৩৬) এবং খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে হারুন উর রশিদ (৫৭)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসানের নেতৃত্বে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া ও খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মুস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শেরপুর কারাগারে হস্তান্তর করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...