
ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, ১৯৭৯ সালে এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘদিন পর তাঁরই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন।
শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে খালের পাশেই আয়োজিত এক সমাবেশে সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন।
এসময় বক্তব্য রাখেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন।
এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জান মিল্লাত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...