তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ , ২৩ মে ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে কোল্ড স্টোরেজ মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষকদের নিয়ে মতবিনিময়  সভার আয়োজন করা  হয়েছে।

শনিবার  (২৩ মে) বিকেলে তানোর গোল্লাপাড়া  বাজার মাঠে এ সভার আয়োজন করা হয়।   রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে,

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মজিবুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ঠ আলু ব্যবসায়ী জনাব মোঃ আহাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ডঃ ওবাইদুল্লা,তানোর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আঃ রহিম মোল্লা,তানোর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আনিসুল হক, তানোর পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোকছেদ আলী,তানোর পৌরসভা ৫নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নামে অতিরিক্ত ভাড়া আদায় করায় সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।

তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

সভায় ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত এ সমস্যার সমাধান এবং কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার আলু ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর