
সম্রাট হোসাইন:- “পবিত্র ঈদুল আযহা” উপলক্ষে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ০৭ নং নাভারণ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড (কুন্দিপুর গ্রাম) সহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এলাকার তরুণ আইকন এবং উদীয়মান সমাজসেবক মো. ওয়াহিদুজ্জামান (রনি)।
বর্তমানে তিনি একটি নাভারণ স্বনামধন্য স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দক্ষতার সাথে কর্মরত আছেন এবং ঝিকরগাছা থানা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় ওয়াহিদুজ্জামান রনি বলেন,
”ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। আমি ৪ নং ওয়ার্ডের কুন্দিপুর গ্রামসহ সমগ্র নাভারণ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও গণতন্ত্রের শক্তিকে সাথে নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। একটি সমৃদ্ধ, বৈষম্যহীন এবং আধুনিক ওয়ার্ড গঠনে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসাই আমার পথচলার মূল শক্তি। আসুন, আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করি।”
উল্লেখ্য, আসন্ন স্থানীয় নির্বাচনে নাভারণ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর মধ্যে মো.ওয়াহিদুজ্জামান (রনি)-র নাম ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।
এলাকার সার্বিক উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং অবহেলিত মানুষের চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
৪ নং ওয়ার্ড ও কুন্দিপুর গ্রামবাসীর পক্ষ থেকে তিনি সবাইকে আন্তরিক অভিনন্দন ও পবিত্র ঈদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...