
আবুল হাসনাত তুহিন ফেনী:-পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনী সদর উপজেলার ১১নং মোটবী ইউনিয়ন ১নং ওয়ার্ড মোটবী গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ মজুমদার।
জানা যায়, ১১নং মোটবী ইউনিয়নের ১নং ওয়ার্ড মোটবী গ্রামের মজুমদার বাড়ির কৃতি সন্তান এবং বিসমিল্লাহ কর্পোরেটের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ মজুমদার কোরবানি উপলক্ষে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে দুটি গরু ক্রয় করেন।
কোরবানির প্রথম দিনে একটি গরুর মাংস নিকটাত্মীয়, দরিদ্র প্রতিবেশী ও স্বজনদের মাঝে বিতরণ করা হয়। পরদিন দ্বিতীয় গরুর মাংস ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ থেকে ১০ বছর ধরে তিনি ধারাবাহিকভাবে ঈদুল আজহার সময় কোরবানির মাংস বিতরণ করে আসছেন। শুধু ঈদ নয়, বছরের বিভিন্ন সময়ও এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী সহায়তা প্রদান করেন তিনি।
এ বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “আমি দল ও জনগণের একজন কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করবো। তবে একজন সচেতন নাগরিক হিসেবে এলাকার মানুষের সেবা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি।”
এলাকাবাসী জানান, ব্যবসায়িক কারণে তিনি ঢাকায় অবস্থান করলেও নিজের এলাকার মানুষের খোঁজখবর নিয়মিত রাখেন। প্রতি মাসে দুই থেকে তিনবার এলাকায় এসে সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজ নেন এবং বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ান।
তার এ মানবিক কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তোষ ও প্রশংসা লক্ষ্য করা গেছে। মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোটবী ইউনিয়ন যুবদল নেতা আবদুল মতিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত