
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
এর আগে গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে ওই অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, গত মঙ্গলবার রাতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু মিয়া (২০) এক মাদক কারবারিকে আটক করে র্যাব।
এবিষয়ে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজু জানিয়েছেন দীর্ঘদিন থেকে সে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে শেরপুর জেলাসহ আশেপাশে এলাকায় বিক্রি করে আসছিল।
পরে উদ্ধারকৃত আলামত এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা রজু হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত