• খুলনা রাজনীতি
  • শিহাবের নেতৃত্বে বিকালে কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

শিহাবের নেতৃত্বে বিকালে কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করবে জেলা যুবদল। শনিবার (৬ জুন) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হবে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হবে। নেতৃত্ব দিবেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাবুর রহমান শিহাব।

জেলার সকল পর্যায়ের নেতাদের বিকাল ৪টার দিকে পুরাতন বাস টার্মিনালে উপস্থিত আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ।

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর