
ডেঙ্গু প্রতিরোধে নড়াইলে সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে নড়াইল জেলা হাসপাতাল চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদসহ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
অতিথিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনাসহ আশেপাশে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যাতে পানি জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে।
এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান হাতিয়ার। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...