
নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক করা হয়েছে। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি হয়েছেন মো. জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ।
এছাড়া কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম, মো. আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং। যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর নেতৃবৃন্দকে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
নতুন সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আলী হাসান এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে নড়াইলের পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল পরিচালনা এবং যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...