
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডপস এর উদ্যোগে নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের মাঝে “শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউট এ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ডপস সদস্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ অধ্যয়নরত ডপস সদস্য আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডপস সদস্য আহমেদ হোসেন জনি, শিক্ষক রবিউল ইসলাম এবং নূর হোসেন নুসু।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনোযোগী হওয়া, সময়ের সঠিক ব্যবহার এবং উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শ্রেণি ভিত্তিক মূল্যায়ন পরীক্ষাও অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এমন আয়োজনকে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...