
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) পরিচালিত ক্যাডেট মেসের ২য় ব্যাচ শিক্ষার্থীদের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৫ জুন) রাতে উৎসবমুখর পরিবেশে শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন ডপসের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহীন মিয়া, বিএসপি।
এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসাইন, ডিএসকের এমসিজিএল প্রজেক্ট এর কো-অর্ডিনেটর ডা. পারভীন আক্তার মিলি, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিশিষ্ট কবি ও লেখক হাসান শরাফত, ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব.) এবং শিক্ষক রবিউল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
ডপস প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া নবীন শিক্ষার্থীদের ডপস পরিবারে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, “ঘর ছেড়ে আসা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করা এবং তাদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই ডপসের মূল লক্ষ্য।” এ সময় তিনি ডপসের দীর্ঘ পথচলার বিভিন্ন চ্যালেঞ্জ ও দুঃসময়ে পাশে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সম্মানিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...