
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার (১৬ জুন) সকালে গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
গরুগুলো বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...