শেরপুর পৌরসভার ৭০ কোটি ৮০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ , ২৪ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেরপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা।

এছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধন সহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, কৃষি বিভাগের উপ পরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমিক কর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর