নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ , ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আগামি ২৮ জুন নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১১ হাজার ৮৪৪ জন শিশুকে একটি করে ‌’নীল রঙের’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮৮২ জন শিশুকে একটি করে ‘লাল রঙের’ ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন-সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ড. ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহসভাপতি এম মুনীর চৌধুরী ও সুলতান মাহমুদসহ গণমাধ্যমকর্মীরা।m

মন্তব্য লিখুন

আরও খবর