
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে আমের বানিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে যানজট নিরসন ও শরবত বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্টে আম বিক্রি করতে আসা পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পরিবেশন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে এমন একটি মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী হয়েছে।
কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...