প্রশাসনকে দলীয় না হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান মঈন খানের 

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ , ২৬ জুন ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আল-আমিন মিয়া, নরসিংদী: প্রশাসনকে দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আদুল মঈন খান।

তিনি  শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

এসময় মঈন খান বলেন,বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা আর তা বাস্তবায় করবে সরকারি কর্মকর্তারা।সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয় করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে।যেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয় করা যেত।পরে মঈন খান শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে জিআর এর চাল, ও নগদ অর্থ বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,

পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর