
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অঙ্গসংগঠন ও শ্রমিক দলের উদ্যোগে রিকশা, ভ্যান, ইজিবাইক ও শ্রমিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, রিকশার লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলে আসছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এসব অনিয়ম থেকে মুক্ত করার অঙ্গীকার করা হয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ চলছে।
তিনি আরো বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, যারা প্রকৃত রিকশার মালিক ও চালক, তারাই লাইসেন্স পাবেন। অতিতে একটি সিন্ডিকেটের মাধ্যমে একজনের নামে ৩০০ থেকে ৫০০ পর্যন্ত লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং সেগুলো উচ্চমূল্যে বিক্রিও হয়েছে। এসব অনিয়মের অবসান ঘটানো হবে।
বর্তমানে অবৈধ লাইসেন্স চিহ্নিত করার কাজ চলছে।
পাশাপাশি ফ্যাসিস্ট আমলে একজনের নামে নেওয়া বিপুল সংখ্যক লাইসেন্স এবং পরবর্তীতে কেনাবেচা হওয়া লাইসেন্সও যাচাই করা হবে। ৫ আগস্টের পর যেসব লাইসেন্স অনিয়মের মাধ্যমে কেনা হয়েছে, সেগুলোও বাতিলের উদ্যোগ নেওয়া হবে, তা যে-ই অধিকারী হোক না কেন।
হ্যান্ডেল যার, রিকশা তার লাইসেন্সও তার এই নীতির ভিত্তিতে প্রকৃত রিকশা মালিক ও চালকদের লাইসেন্স নিশ্চিত করতে কাজ চলছে। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ লাইসেন্স বাতিল ও নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিকশা চালকদের জরিমানার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে দেখা হবে কী প্রক্রিয়ায় জরিমানা করা হচ্ছে। প্রকৃত শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না।
সবশেষে তিনি রিকশা শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। ব্রাহ্মণবাড়িয়া শহর ও প্রকৃত শ্রমিকদের স্বার্থে যে সিদ্ধান্ত সঠিক, আমরা সেটিই বাস্তবায়ন করব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ
জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...