
শাহরিয়ার মিল্টন , শেরপুর : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৬ জুন ) শেরপুর জেলা প্রশাসকের কার্যালরয়র সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপারনাসরিন আক্তার।
স্বাগত বক্তব্য প্রদান রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওসারুল হাসান রনি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শেরপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘সজন’-এর চেয়ারম্যান মেহের খান অপু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাদকবিরোধী তরুণসমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় মাদকের বিস্তারের মূল কারণ চিহ্নিতকরণ, মাদকের প্রবেশপথে নজরদারি জোরদার, ব্যক্তি, পরিবার ও সমাজের সকল স্তরে মাদক গ্রহণ ও বিপণনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মাদক কারবারি ও মাদকসেবীদের সামাজিকভাবে নিরুৎসাহিত করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শেরপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে জেলা প্রশাসক মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সচেতন যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...