
খাগড়াছড়ির রামগড়ে ত্রিপুরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জুন) ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ-এর রামগড় উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, রামগড় আঞ্চলিক শাখার সভাপতি হরি সাধন ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির রামগড় উপজেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের রামগড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ত্রিদ্বীপ ত্রিপুরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টেটু ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক চুপান্তি ত্রিপুরা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মালাচাঁন ত্রিপুরা, রামগড় উপজেলা শাখার সাবেক সভাপতি হিমেল ত্রিপুরা, রামগড় কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জিনেন্দ্র ত্রিপুরা, ঢাকা মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মলই বিকাশ ত্রিপুরা, রামগড় উপজেলা শাখার সভাপতি রিকেন ত্রিপুরাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় কলেজ শাখার সভাপতি রূপা মালা ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পাপিয়া ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মনো মোহন ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্যকে ভিত্তি করে তরুণদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনায় ধারাবাহিকতা, আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...