
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এ সভার আয়োজন করে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটি।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সভাপতি কংচাইরী মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা এবং সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি চাইঞা মারমা। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ববি মারমা।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নারী নেতৃত্বের বিকাশ, শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং তৃণমূল পর্যায়ে সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...