
আবুল হাসনাত তুহিন ফেনী:- পরশুরাম আঞ্চলিক সড়কে ফুলগাজীর কুতুবপুর রাস্তার মাথা নামক স্থানে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।
রবিবার ২৮ তারিখ সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,বেপরোয়া গতিতে চলার কারণে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় যানবাহনের কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মুন্সিরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনী ও চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফেনী-বিলোনিয়া সড়ক প্রশস্ত হওয়ার পর অনেক সিএনজি চালক অতিরিক্ত গতিতে যানবাহন চালাচ্ছেন। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সচেতন মহল বলছে,সাম্প্রতিক সময়ে একই সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তারা বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি এবং সিএনজি চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।
তাদের মতে,দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...