দুমকিতে বাজেট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ , ১ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সম্পর্কিত মতবিনিময় সভা, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তি মেলা এবং নারীদের মাঝে নগদ অর্থ ও ছাতা বিতরন করা হয়।

আজ বুধবার (১ জুলাই) পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

পাশাপাশি কৃষি প্রণোদনার সার, বীজ ও চারা বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর