
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার গোবর্ধন গ্রামে পূর্বশত্রুতার জেরে ধানের ক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৩০ শতক জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. আতাউর রহমান।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান ধানে বিষ ছিটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, ভোরে একই গ্রামের মনির মিয়াকে জমির পাশ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। দীর্ঘদিনের জমি ও ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, জমিতে ধান চাষে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ফলন হলে প্রায় ৫০ হাজার টাকার ধান পাওয়া যেত। তিনি দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
তবে অভিযুক্ত মনির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষকের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও কৃষিজমির ফসল নষ্টের অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায় বলেন, ইচ্ছাকৃত ভাবে কৃষিজমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা গুরুতর অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...