• চট্রগ্রাম শীর্ষ সংবাদ
  • খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নজরুল বর্ষ’র উদ্বোধন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুদানের চেক বিতরণ

খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নজরুল বর্ষ’র উদ্বোধন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ , ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন ঘোষণা করা হয়।

এর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, লেখক, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খাগড়াছড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোর্তোজা আলী খান, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছারসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিডিও কনফারেন্সে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন উপস্থিত অতিথিরা। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে ২০২৫-২০২৬ অর্থবছরে খাগড়াছড়ি জেলার নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মাসিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে জেলার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সরকারি সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি চর্চার বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর