
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের সাবেক বিএনপি নেতা হাবিবুর রহমান হবি ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নিজ বাসভবন প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুম হাবিবুর রহমান হবিকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনকালে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
মরহুমের জানাযার নামাজে অংশ নেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।
জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
এ কে এম আতিকুজ্জামান সনি — সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি।
আলমগীর সিদ্দিক — সভাপতি, বেনাপোল ইউনিয়ন বিএনপি।
রুহুল আমিন — সাধারণ সম্পাদক, উলাশী ইউনিয়ন বিএনপি।
বদিউজ্জামান বনি — সাধারণ সম্পাদক, বেনাপোল সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন।
মীর আলম — যুগ্ম আহ্বায়ক, বেনাপোল পৌর যুবদল।
শরিফুল ইসলাম চয়ন — আহ্বায়ক, শার্শা উপজেলা ছাত্রদল।
সাবেক এই প্রবীণ নেতার মৃত্যুতে বেনাপোলসহ গোটা শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...