
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুর জেলা শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপন করা হয়েছে একটি ডাস্টবিন। প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের সামনে ডাস্টবিন থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ডাস্টবিনটি দ্রুত অন্যত্র স্থানান্তর করা হোক। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন তারা।
বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা আক্তার বলেন, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডাস্টবিন থাকায় দুগন্ধ বের হয় এতে করে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ্যতা বোধ করে ।
বিদ্যালয়টিতে প্রায় ৬শ ছাত্র ছাত্রী রয়েছে। আমি ডিপিও স্যারের মাধ্যমে ডাস্টবিনটি অন্যাত্র সড়ানোর জন্য পৌরসভায় ও জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছি।
এ বিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যদি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে তাহলে তদন্ত করে ডাস্টবিনটি অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...