
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করা সামাজিক সংগঠন মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর আগামী ৬ (ছয়) মাস মেয়াদি আংশিক ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। গত ২০ জুন ২০২৬ তারিখে গঠিত ৭ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে ফাহিম মোনায়েম আহ্বায়ক, সাকিব আহমেদ সদস্য সচিব, হাফিজ এহসান উল্লাহ পাভেল মুখ্য সংগঠক এবং মাহদি হাসান মাহফুজ মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
পাশাপাশি গোয়াইনঘাট উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
এছাড়া নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...