ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির আমেরিকার স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ , ৫ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকার স্বাধীনতা দিবসের ২৫০ বছর পূর্তি উদযাপন কর‍া হয়েছে।

গতকাল (৪ঠা জুলাই শনিবার) সন্ধ্যা ৭টায় আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রঙ্কসের বাংলাবাজারের পদ্মা সেলুন প্রাঙ্গনে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ।

কাজী রবিউজ্জামান ও শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল আলোচনা সভা,স্বাধীনতার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় গ্রন্থ পাঠ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আনন্দ উৎসাহে প্রানবন্ত হয়ে উঠে।

আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর উদযাপন অনুষ্ঠানে বক্তরা আমেরিকার স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দীন আহমেদ সোহাগ,আব্দুল মুহিত,জুনেদ চৌধুরী,মাহবুব আলম,শেখ জামাল হোসেন,সিপিএ জাকির চৌধুরী,হাসান আলী,শামীম মিয়া,সোহান আহমেদ টুটুল,শাহজাহান,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমদ,লুকমান হোসেন লুকু,অধ্যাপক সুধাংশু মন্ডল, কামাল উদ্দীন,কফিল উদ্দীন চৌধুরী,শ্যামল চন্দ্র চন্দ,আব্দুর রউফ,জামাল আহমেদ,মিয়া মোহাম্মদ দাউদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে আব্দুস শহীদ প্রচন্ড তাপদাহ কে উপেক্ষা করে আমেরিকার স্বাধীনতার দিবসের ২৫০ বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্য মন্ডিত করার জন্য সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য লিখুন

আরও খবর