
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং টাস্কফোর্স কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে ভারত প্রত্যাগত ৫০০টি উপজাতীয় শরণার্থী পরিবারের প্রত্যেককে একটি করে নারিকেল, দুটি বারোমাসী আম এবং একটি করে মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ শেষে টাস্কফোর্স কার্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি অজিত বরণ চাকমা, সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, টাস্কফোর্স কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম রাশেদুল হকসহ জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং শরণার্থী পরিবারগুলোর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...