• অপরাধ বরিশাল
  • পায়রা ব্রিজের চেকপোস্টে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

পায়রা ব্রিজের চেকপোস্টে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ , ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা ব্রিজের টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে পুলিশ এ অভিযান চালায়। আটককৃত সাখাওয়াত ঝালকাঠির রাজাপুর উপজেলার জয়গোরহাট এলাকার নূর হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশসূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে আসা পটুয়াখালীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় তার ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।

দুমকি থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই (নি.) তাওহিদুর রহমান মোল্লাকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর