
কৃষিতে জৈব সার ব্যবহারের প্রসার, উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে খুলনার পাইকগাছায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের তহবিল থেকে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের তহবিল থেকে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি উপকারভোগীদের হাতে ভার্মি কম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময়ে উপজেলার রাড়ুলী, গদাইপুর ও লতা ইউনিয়নের মোট আট জনকে ডার্মি কম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং যুবদল নেতা হুরায়রা বাদশা।
এ সময় উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট একটি উন্নতমানের জৈব সার, যা মাটির উর্বরতা বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কৃষকদের মধ্যে এ প্রযুক্তির সম্প্রসারণ ঘটলে উৎপাদন খরচ কমবে, মাটির স্বাস্থ্য রক্ষা পাবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের স্বাবলম্বী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...