
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সামান্য থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতায় ডুবে যায় সরাইল উপজেলা বিভিন্ন অফিসের সমনে, গুরুত্ব পূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ । বৃষ্টির পরপরই প্রধান সড়ক, অলিগলি ও বিভিন্ন মোড়ে হাঁটুসমান পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
সরাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিধায় জলাবদ্ধতা নিরসণে সবগুলো খাল খনন করে জলপ্রবাহ নিশ্চিত করা প্রয়োজন বলে দাবী করেছেন উপজেলাবাসী। একি ভাবে উপজেলা আইন- শৃঙ্খলা সভায় এমন দাবী করেন। উপজেলার ভূমি অফিসের প্রবেশের প্রধান ফটকের সামনে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় গেটের সামনে জমে যায় পানি। এতে উপজেলা ভূমি অফিসে আসা সাধারণ মানুষসহ কর্মকর্তা- কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে ও অফিসপাড়ায় জলাবদ্ধতা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের ‘ সরাইল বড্ডা পাড়ায় মাদরাসা” মাঠের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই।
এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। এতে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা, কর্মচারী সবাইকে দুর্ভোগ পোহাতে হয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না।
গতকাল ও আজ ভারী বৃষ্টির পর সরাইলের অফিসপাড়াসহ উপজেলা প্রধান সড়কপানিতে তলিয়ে যায়। সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলে বিদ্যালয়ের বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারি খাল দখলের কারনে উপজেলা গুরুত্বপূর্ণ জায়গায় গুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
উপজেলা বাসি দাবী করেছেন সরকারি খাল উদ্ধার করে খনন করলে এ জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে বলে তারা জানান। এদিকে সরাইল উপজেলা আইন- শৃঙ্খলা সভায় একাধিক ব্যক্তি খাল উদ্ধার ও খনন করতে অনুরোধ জানান। জলাবদ্ধতা নিয়ে সরাইল অন্নদার মোড়ে মানববন্ধন হয়েছে কিছুদিন আগে।
এ বিষের ভুক্তভোগীরা বলেন, উপজেলার অনেক বিদ্যালয়ে প্রতিবছর বর্ষাকাল আসলেই সামান্য বৃষ্টিপাতে মাঠে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এসব সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন তারা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষেরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অনেককে হাঁটু পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থানে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।নাগরিকদের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায় না।
ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা যেন সরাইল উপজেলাবাসী নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নালা-নর্দমা সংস্কার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জলাবদ্ধতা নিরসন ও জনগণের দুর্ভোগ লাঘবে সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনের কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, এলাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন সংস্কার ও নিয়মিত পরিষ্কার- পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করছি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।পানি নিষ্কাশনের ভালো কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির্ পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ইউএনও বলেন, খাল খননও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের জলাবদ্ধতা খোঁজ নিয়ে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...