যুবদল নেতা জাহিদের অসুস্থ পিতাকে দেখতে গেলেন নুরুজ্জামান লিটন

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ , ১২ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদের অসুস্থ পিতাকে দেখতে তার নিজ বাসভবনে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।

​রবিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি যুবদল নেতার বাসভবনে উপস্থিত হন। এ সময় তিনি অসুস্থ প্রবীণ এই ব্যক্তির পাশে কিছু সময় কাটান, তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

​জানা গেছে, জিল্লুর রহমান জাহিদের পিতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনেই চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর পেয়ে বিএনপির নেতৃবৃন্দ সেখানে ছুটে যান এবং অসুস্থ ব্যক্তির শয্যাপাশে বসে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​অসুস্থ প্রবীণ ব্যক্তির দীর্ঘায়ু কামনা করে মো. নুরুজ্জামান লিটন বলেন: “জাহিদের আব্বা একজন অত্যন্ত ভালো ও সাদা মনের মানুষ। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত তাকে পূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের সবার মাঝে স্বাভাবিকভাবে ফিরিয়ে দেন।”

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​মাস্টার সাহেব আলী (সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি)
​এ কে এম আতিকুজ্জামান সনি (সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি) আখতারুজ্জামান (সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি) মিয়াদ আলী (অর্থবিষয়ক সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি) লুৎফর রহমান (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক)
​আব্দুস সালাম (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)
​বরকত আলী (সভাপতি, শাঁখারীপোতা ওয়ার্ড বিএনপি) ও সাধারণ সম্পাদক আমান হোসেন জসীমউদ্দীন (সভাপতি, বেনাপোল পৌর কৃষক দল) শরিফুল ইসলাম চয়ন (আহ্বায়ক, শার্শা উপজেলা ছাত্রদল)

​এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে, উপস্থিত সকলে মিলে মহান আল্লাহ তাআলার দরবারে অসুস্থ ব্যক্তির দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।