জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ , ১৩ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ফাইল ছবি।

জয়পুরহাট পাঁচবিবিতে বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

১২ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার পরে উপজেল বাঁশখুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম ওই গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল সন্ধ্যার দিকে শালাইপুর বাজার থেকে সাইকেল নিয়ে নিজ বাড়ীতে ফেরার সময় বজ্রপাত হলে গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান, রাশেদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর