
বাংলাদেশের সুগন্ধি চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ আরো সম্প্রসারণ করছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে ৬৭টি প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবেদন যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানভেদে নির্ধারিত পরিমাণ চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫০০ মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির সুযোগ পেয়েছে সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলস।
এছাড়া, এলিন ফুড প্রোডাক্টস ৪০০ টন এবং খান অ্যাগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসর ৩০০ টন চাল রপ্তানির অনুমতি পেয়েছে।
আরো ১২টি প্রতিষ্ঠানকে ২০০ মেট্রিক টন করে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রুপসী ফুডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু কনজ্যুমার, দেশবন্ধু ফুড, এস কে অ্যাগ্রো, সানড্রি অ্যাপিটিট, কসমো এলএলসি, ফাহমিদা কনজ্যুমার, কর্নেল কেয়ার, হিফস অ্যাগ্রো, নিউজিল্যান্ড ডেইরি এবং প্রধান অ্যাগ্রো ফুড প্রসেসর।
বাকি ৫২টি প্রতিষ্ঠানকে ১০০ মেট্রিক টন করে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— এ আর ট্রেডার্স, পিএন্ডবি গ্লোবাল, অ্যাডভান্সড বাংলাদেশ, সিক্স সিজনস, মাসুম ইমপেক্স, আল হোসেন ইন্টারন্যাশনাল, সিয়াম অ্যাগ্রো, সুপার ফ্রেশ, আরিয়ান ফুড, কনফিডেন্স গ্রুপ, বাংলা অ্যাগ্রি ফুডস, পরান অ্যাগ্রো, খান ফুড, নাবিল অটো রাইস, ফারহান অ্যাগ্রো, লিভিং আর্থ ও ট্রেডলিঙ্ক ভেঞ্চারস প্রভৃতি।
রপ্তানির অনুমতির সঙ্গে কয়েকটি বাধ্যতামূলক শর্তও নির্ধারণ করেছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অনুমোদন কার্যকর থাকবে। রপ্তানিকারকদের ২০২৪-২০২৭ সালের রপ্তানি নীতি অনুসরণ করতে হবে এবং প্রতিটি চালান শুল্ক কর্তৃপক্ষের পরীক্ষার আওতায় থাকবে।
প্রতি কেজি সুগন্ধি চালের সর্বনিম্ন রপ্তানিমূল্য ১ দশমিক ৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যাতে আন্তর্জাতিক বাজারে মূল্যমান বজায় থাকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই অনুমোদন সম্পূর্ণভাবে অহস্তান্তরযোগ্য। অর্থাৎ অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি করতে পারবে না।
প্রতিটি চালানের রপ্তানি-সংক্রান্ত নথিপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রয়োজন হলে সরকার যেকোনো সময় এই অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...