
খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৫১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অ: দা:) রুমানা আক্তার আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপদ পানি সরবরাহ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নে সরকারি বরাদ্দ, নিজস্ব রাজস্ব আয় এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা যথাযথভাবে কাজে লাগানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণে প্রশাসন কাজ করে যাবে এবং পরিকল্পিত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
বাজেট ঘোষণার পর উপস্থিত অতিথি ও অংশীজনরা বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে পৌর প্রশাসন নাগরিকবান্ধব সেবা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...