
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্রাইভেটকারসহ চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল রোববার (১৯ জুলাই) বিকেলে শহরের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- একটি বাস কাউন্টার, দুইটি ফুলের দোকান, একটি ডেন্টাল ক্লিনিক ও একটি প্রাইভেটকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন দেখতে পান তারা। পরে আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী লিটন মিয়া বলেন, আমি দেখি কাউন্টারের পেছনে আগুন জ্বলছে। পরে কাছে গিয়ে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন। এরপর আশপাশের লোকজনকে নিয়ে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দিই।
স্থানীয় বাসিন্দা বাপ্পী বলেন, আগুনের ধোঁয়া দেখে দৌড়ে এসে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন জ্বলছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারছি না। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুনের সূত্রপাত বাস কাউন্টার থেকে হতে পারে।
তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...