
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। তিনি মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে স্বাস্থ্য সহকারীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কর্মরত মোট ৪৫ জন স্বাস্থ্য সহকারীর মাঝে একটি করে ছাতা বিতরণ করা হয়, যা তাদের কর্মসম্পাদনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. তানভীর আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, ক্যাশিয়ার দেব্রত সরকার, পরিসংখ্যানবিদ মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...