
মো.সাহিদুল ইসলাম শাহীন:- দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২ জুলাই (২০২৬ খ্রি.) অ্যাসোসিয়েশনের সভাকক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,বেনাপোল সিএন্ডএ্রফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মো.শামছুর রহমান। দুই সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীবৃন্দ এ সভায় অংশ নেন।
সভায় বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি, সাধারণ কর্মচারীদের সুযোগ-সুবিধা এবং কাজের পরিবেশ নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়।
বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া দ্রুততর করা এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে দুই পক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কাস্টমস হাউস ও বন্দর এলাকায় কাজের পরিবেশ সুশৃঙ্খল রাখা এবং যেকোনো ধরনের জটিলতা নিরসনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভাপতি মো.শামছুর রহমান বলেন, “বেনাপোল বন্দরের সুনাম ও গতিশীলতা বজায় রাখতে সিএন্ডএফ এজেন্ট এবং স্টাফদের মধ্যকার মেলবন্ধন অত্যন্ত জরুরি। কর্মচারীদের ন্যায্য দাবিগুলো আন্তরিকতার সাথে পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
“সভায় উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তাদের স্ব-স্ব মতামত তুলে ধরেন এবং বন্দরের সার্বিক স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...